Razzak Fight Against Bangla Movie Piracy

March 19, 2009

বেশ কয়েক বছর আগে এক বৈঠকে বিগত তথ্যমন্ত্রীর সামনে অভিনেতা ও র্নিমাতা রাজ্জাক বলেছিলেন, অশ্লীলতা বন্ধ করুন, নইলে আমি আর এদেশের ছবিতে অভিনয় করব না। অশ্লীলতা যতদিন বন্ধ হয়নি সত্যি সত্যি কিন্ত রাজ্জাক তার কাজ বন্ধ রেখেছিলেন। তার এখনকার মন্তব্য হচ্ছে, যদি ভিডিও পাইরেসি বন্ধ না হয়, তবে আমি আর চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করব না।

অসামাজিক ছবির বিরুদ্ধবাদী র্নিমাতা রাজ্জাক, অশ্লীল ছবির জোয়ার বন্ধ হলে আবার নিজ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন একটি ছবির কাজ শুরু করার প্রস্ততি সম্পন্ন করেছেন। কিন্ত উল্লেখসংখ্যক ছবির ভিডিও, সিডি বাজারে চলে আসায় আপাতত তিনি ছবি বানানোর চিন্তা বাদ দিয়েছেন। কিছুদিন আগে একটি মাধ্যমকে রাজ্জাক জানান, গত ঈদুল ফিতরে তার কোটি টাকার ফকির ছবিটি মুক্তি পাওয়ার আগেই একটি সংঘবদ্ধ চক্র পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্ত টাকা না দেওয়ায় ছবিটির সিডি তারা বাজারে ছেড়ে দেয়। তাতে আমার ৮০ থেকে ৯০ লাখ টাকার ব্যবসা নষ্ট হয়।

অভিযোগ জানানো স্বত্তেও সরকার এ ব্যাপানে কোন ব্যবস্হাই নিতে পারেনি। তাই এই সমাস্যার সমাধান না হলে আমি ছবি বানাবো না। রাজ্জাক আরো বলেন, শুধু আমি নই অনেক প্রযোজকই এমন চলতে খাকলে ছবি র্নিমাণে আগ্রহ হারিয়ে ফেলবেন। ফলে চলচ্চিত্রশিল্প বন্ধ হয়ে যাবার সম্ভাবনা দেখা যাবে। আমাদেরই কিছু প্রযোজকের সহায়তা নিয়ে সংঘবদ্ধ চক্র সিনেমা হল থেকে ছবি পাইরেসি করে মার্কেটে ছেড়ে দিচ্ছে। এদের বিরুদ্ধে টাস্কফোর্সের কাছে অভিযোগ করেও কোনও কাজ হয়নি– কথাগুলো নায়করাজ রাজ্জাক অভিযোগের সুরেই বললেন।


Share or Bookmark:
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • Live
  • MySpace
  • Add to favorites
  • email
  • Linkter
  • Print
  • Twitter

By CinemaGuru


One Comment on "Razzak Fight Against Bangla Movie Piracy"

  1. bakker on Tue, 13th Oct 2009 12:52 am 

    see bangla movie